× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সালথায় নিরোধ হত্যা মামলার রায়, ৩জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি-  ফরিদপুরের সালথায় নিরোধ চন্দ্র শিকদার হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার ফরিদপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালুদ্দিন এ রায় প্রদান করেন। এসময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুবেল সর্দার(২৬), আলেম মোল্যা (২৪) ও রাসেল খান (২৫) আদালতে উপস্থিত ছিলেন।

সরকার পক্ষের নিয়োজিত আইনজীবি এ্যাড. দুলাল সরকার বলেন, সকল সাক্ষী প্রমাণে আসামীরা দোষী সাব্যেস্ত হওয়ায় আদালত আসামীদেরকে সাজা দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

আসামী পক্ষের এক আইনজীবি এ্যাড. মো. ইব্রাহিম হোসেন বলেন, আমার মক্কেল এই মামলার আসামী রুবেলের বিরুদ্ধে কোন সঠিক তথ্য ও চুরি হয়ে যাওয়া কোন মালামাল পায়নি। এ রায়ে আমরা সন্তষজনক নই। তাই আমরা উচ্চ আদালতে যাবো।

উল্লেখ, ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারী রবিবার রাত্রে উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামে মৃত মোকন্দ শিকদারের ছেলে নিরোধ শিকদারের বাড়িতে চুরি সংঘঠিত হয়। এসময় চোরেরা নিরোধ শিকদারকে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে অপূর্ব শিকদার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শেসন মামলা নং-২০৯/১৭।

মামলার উপ-পরিদর্শক এসআই মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার কয়েকদিন পরে আসামী আলেমকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তমূলক জবানবন্দী প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..