× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালথায় ধর্ষণে কুমারী অন্তঃসত্ত্বা: জোরপূর্বক গর্ভপাত, ধর্ষক গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ধর্ষণের পরে ২৪ বছরের এক কুমারী অন্তঃসত্ত্বা হলে জোরপূর্বক মৃত সন্তান প্রসব করানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ধর্ষক সামচুল হক খান (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সামচলু উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মৃত মালেক খানের ছেলে। এসময় লাইলী বেগম (৪০) নামে এক বিধবা মহিলাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাতানো আত্মীয়তার সুযোগ নিয়ে ঐ কুমারী মেয়েটিকে কিছুদিন আগে বাড়িতে বেড়ানোর কথা বলে এনে জোরপূর্বক ধর্ষণ করে সামচুল হক খান। লজ্জার ভয়ে মেয়েটি কারো কাছে মূখ খোলেনি। পরে ৫/৬ মাসের অন্তঃসত্ত্বা হলে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হয়। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুণে সামচুল হক শনিবার মেয়েটিকে গর্ভপাত করানোর জন্য ইনজেকশন পুষ করান। ইনজেকশন করার পর মেয়েটির প্রসব বেদনা বাড়তে থাকে। এই অবস্থায় মেয়েটিকে বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত বেদন মোল্যার মেয়ে লাইলী বেগম (বিধবা) এর বাড়িতে গিয়ে তাকে রেখে আসেন। সন্ধ্যায় ঐ কুমারী প্রসব বেদনায় ডাক-চিৎকার করতে থাকলে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালে ঐ কুমারীর মৃত সন্তান প্রসব হয়। এঘটনায় ভিকটিম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঐ মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, ধর্ষণ অতঃপর অন্তঃসত্ত্বা কুমারীর জোরপূর্বক গর্ভপাত করানোর ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামী সামচুল হক ও লাইলী বেগমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..