× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সালথায় এক মহিলার আত্মহত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আসমা বেগম (৪৪) নামে এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামে এঘটনা ঘটে।

আসমা ঐ গ্রামের কৃষক সাহেব আলীর স্ত্রী। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে নাজমুল মোল্যা বলেন, আমার মায়ের মাথার সমস্যা আছে। ঘটনার আগের দিন রাত থেকে তার প্রচন্ড পেট ব্যাথা ও মাথার সমস্যা বেড়ে ওঠে।

পেটের ব্যাথা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পার্শ্বে পুকুর পাড়ে শজিনা গাছের ডালের সাথে পড়নের কাপড় গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের দাবী।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..