× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সালথায় আ’লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, আসনের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বার) বিকাল ৫ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাছির উদ্দীন চৌধুরী, উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মনির হোসেন খান প্রমূখ।

উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, একমাত্র শেখ হাসিনা সরকারের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। আওয়ামী লীগ বিজয়ী হলে দেশ আরো এগিয়ে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিন।


এ ক্যটাগরির আরো খবর..