× Banner
সর্বশেষ
বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দেড়’শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

সারাদেশে আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের আগমনী দিনটিকে উদযাপন করছেন তারা।

বরিশাল: বরিশালে শুক্রবার সকাল থেকে খ্রিষ্ট ধর্মের অনুসারীরা, প্রার্থনার উদ্দেশ্যে গির্জাগুলোতে আসতে থাকেন। সবচেয়ে বড় প্রার্থনা হয় নগরীর সদর রোডের ক্যাথলিক চার্চে। চার্চের বিশপ, লরেন্স সুব্রত হাওলাদার এই প্রার্থনা পরিচালনা করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা।

রংপুর: রংপুর সদর ব্যাপ্টিস্ট চার্চে, সকাল ৯টার দিকে, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে চলে বাইবেল পাঠ, প্রভুর বাণী প্রচার, দান উৎসর্গ ও সমাপনী প্রার্থনা। পরে সেখানে শুভেচ্ছা বক্তব্য দেন চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..