× Banner
সর্বশেষ
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিইে চালিত হবে বৈদেশিক সম্পর্ক – পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

পিঁ আই ডি

সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা -রেলপথ মন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
সামাজিক অবক্ষয়

খেলাধুলা তরুণ সমাজকে মাদক হতে দূরে রাখাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া, খেলাধুলা মানুষের শরীর গঠনে সহায়তা করে, মন প্রফুল্ল রাখে এবং মানসিক প্রশান্তি বয়ে আনে। বলেছেন রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।

আজ চট্টগ্রাম পলোগ্রাউন্ডে বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের ছাটাই করে রেলকে ধ্বংস করেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত রেলকে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থায় উন্নীত করেছেন। রেলওয়ের ব্যাপক উন্নয়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন।

পরে মন্ত্রী রেলওয়ে রেস্ট হাউজে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন এবং রেলকে আরও আধুনিক, জনবান্ধব এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..