× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতাল সার্ভিস খারাপ -ডাঃ মো. সায়েদুর রহমান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি

আমাদের হাসপাতাল সার্ভিস খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি। ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি এবং হসপিটালিটি বা ক্লিনিক্যাল ফার্মাসির বাইরেও কমিউনিটি ফার্মাসি নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

শুক্রবার (২ মে) স্বাস্থ্য সেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা এবং নিয়োগদানের ওপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

ফার্মাসি বর্তমান প্র্যাক্টিসে হাসপাতালে ডাক্তার ও নার্সদের একটা সামঞ্জস্য আছে। ফার্মাসিস্ট পৃথক বিষয়। নতুন গাইডলাইনে হাসপাতালে ফার্মাসিস্টদের পদ সৃজন করছি আমরা। তবে, ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টকে মাথায় রাখতে হবে। এটা বললে অনেকে হয়তো বলবেন, দোকানে কীভাবে বসবে? আসলে মানি আর না মানি, আমাদের বহুলোক ওইখান থেকে সার্ভিস দিয়ে জীবন কাটিয়ে দিয়েছেন। তারাও সমাজের বড় ও বিশাল অংশের কাছে গুরুত্বপূর্ণ।

এসময় তিনি ফার্মাসির শিক্ষকদের বলেন, কারিকুলামে পরিবর্তন আনার পাশাপাশি কাজের ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছাত্রদের উৎসাহিত করেন যাতে তারা স্বাস্থ্য সেবায় যুক্ত হতে আগ্রহী হয়। চিকিৎসকরা যেমন আগে থেকেই মানসিক প্রস্তুতি নেয়, তাকে জয়েন করে গ্রামে যেতে হবে। এখানেও এটা প্রতিষ্ঠিত করতে হবে, একটা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের উপস্থিতিতেই একটা ওষুধের দোকান ফার্মেসি হয়। পাশাপাশি আমরা নতুন কিছু উদ্যোগ নিচ্ছি। এসব উদ্যোগগুলোতে স্বাগত জানাতে হবে। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্টদের রাখার পদ তৈরি করছি। আপনারাও টিমওয়ার্কের জন্য নিজেদের প্রস্তুত করুন।

সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট পদ সৃষ্টি করা হয়েছে জানিয়ে সভায় ফার্মেসী কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্য সেবা সচিব মো. সাইদুর রহমান বলেন, ৬০০ বেডের হাসপাতালে ৬টি পদ। তবে এগুলো ব্লক পদ। পদোন্নতির সুযোগ রাখা হয়নি। এতে করে মেধাবী ফার্মাসিস্টরা থাকবে না। সামনে এগুলো নিয়ে ভাবতে হবে।

ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, ডাক্তাররা কখনো তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক তা চায় না। এটা ভাঙতে হবে। আসুন, আমরা শুরু করি। সব জায়গায় পারবো না, তবে হাসপাতালগুলোতে এটা শুরু করা যায়।

ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন তাইওয়ানের একজন অধ্যাপক।  শুভেচ্ছা জানান ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল হক।


এ ক্যটাগরির আরো খবর..