মেহের আমজাদ, মেহেরপুর:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/১৬-এ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সামছুল আলমকে মনোনয়ন প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হলরুমে আলোচনা সভা শেষে ওই ঘোষনা দেওয়া হয়।
পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হালিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর গ্রামের প্রবীন বিএনপি নেতা হাবেলউদ্দিন মন্ডল। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মাসুদ অরুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম.এ.কে খায়রুল বাশার, জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লা মাস্টার বাবলু, থানা বিএনপি’র সহ-সভাপতি ওলি মহাম্মদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল আলম, পৌর বিএনপি’র সহ-সভাপতি তোজাম্মেল হক প্রমুখ।