× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

সাভার এবং যশোরে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরামে’র আয়োজনে সাভারে শেষ হল ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যাংকিং শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। সাভারের মাসজিদুল ইলাহ সড়কের কলেজ অব ক্রিশ্চিয়ান থিয়োলজি বাংলাদেশের প্রশিক্ষণ কক্ষে এ কোর্সের আয়োজন করা হয়।সাভার এবং যশোরে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ

এ প্রশিক্ষণে ২৫ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের ঋণ গ্রহণ বিষয়ক কারিগরী সহায়তাও প্রদান করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করেন। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অন্যদিকে যশোরেও একই বিষয়ে আরেকটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। শহরের মুজিব সড়কের জয়তী সোসাইটির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন নারী উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়। এসময় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম পিকুল, মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার আহসান হাবিব, ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর এবং সাভার ছাড়াও আরো ৬টি জেলা ও উপজেলায় ২৫ জন করে মোট ২শ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও ফর দ্যা ওমেন বাই দ্যা ওমেন ফোরাম।


এ ক্যটাগরির আরো খবর..