× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় মিরাজ ঠাকুর নামে যুবক সাপের কামড়ে মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০২৪
সাপের কামড়ে মৃত্যু

ফরিদপুরের সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি মারা যান।
নিহত মিরাজ ঠাকুর উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বালিঘাটা এলাকার মৃত মকিম ঠাকুরের ছেলে। সে তিন কন্যা সন্তানের পিতা।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে মিরাজ ঠাকুর বাড়ি থেকে খারদিয়া আশ্রয়ন কেন্দ্রে তার ভাই মুরাদ ঠাকুকের কাছে যাওয়ার সময় পাটের আইল থেকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী সাবিনা বেগম কান্নাকন্ঠে বলেন, হাসপাতালে যদি সাপের ভেকসিন থাকতো তাহলে এভাবে আমার স্বামী মারা যেতো না। আমাকে এখন কে দেখবে।


এ ক্যটাগরির আরো খবর..