× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

নিউজ ডেক্স

সাপাহারে নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
সাপাহারে নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের ৭২জন নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি অফিসার মোসা: শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচাজর্ (ওসি) তারেকুর রহমান সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোরশেদ মঞ্জুর কবির লিটন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ৬ ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..