× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

সানির ‘মস্তিজাদে’ ট্রাইবুনালেও খারিজ হলো

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: মস্তিজাদে ছবির প্রোমোতেই আঁচ পাওয়া গিয়েছিল, ছাড়পত্র পাওয়া নিয়ে এ ছবি যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে প্রযোজকের৷ বাস্তবেও দেখা গেল তাই৷ ৩৬ বছরে এই প্রথমবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে খারিজ হল কোনো সিনেমা৷

সানি লিওন অভিনীত এ ছবি আদ্যন্তে অ্যাডাল্ট কমেডি৷ ছবির প্রোমো থেকে সংলাপে যে ধরনের তাতে ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয় ছিলই৷ ফিল্ম ডিভিশনের একজামিনিং কমিটি ইতিমধ্যেই ছবিটিকে খারিজ করেছিল৷ বাধ্য হয়ে প্রযোজর প্রীতিশ নন্দী রিভাইজিং কমিটির দ্বারস্থ হন৷ সেখানেও বদলায়নি ভাগ্যরেখা৷ শেষমেশ এই ট্রাইবুনালে যেতে হয় তাকে৷ কিন্তু এখানেও একই ফলাফল৷ ট্রাইবুনালও ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ৷ আপাতত আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকল না ছবিটির সামনে৷

রাজ কুমার কোহলির ‘জানি দুশমন’ ছবিটি এরকম ভাগ্যবিপর্যয়ের মুখে পড়েছিল৷ ৩৬ বছর আগে সে ছবিটিকেও ছাড়পত্র দিতে নারাজ হয়েছিল ট্রাইবুনাল৷ একই ভাগ্যবিপর্যয় সানির ‘মস্তিজাদে’র ক্ষেত্রেও দেখা গেল৷ এখন আদালতের ফয়সালার উপরই ঝুলছে অ্যাডাল্ট কমেডির ভাগ্য৷


এ ক্যটাগরির আরো খবর..