× Banner
সর্বশেষ
আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা

সাদ উদ্দিনের গোলে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

সাদ উদ্দিনের গোলে বাংলাদেশ আফগানিস্তানকে ১-০ গোলো পরাজিত করে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠল বাংলাদেশ।

রোববার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়।আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে  নেমে প্রথমার্ধ শেষে বাংলাদেশের কিশোররা কোনো গোল আদায় করে নিতে পারেননি।

দ্বিতীয়ার্ধে নেমেই আফগানদের চেপে ধরে খেলতে থাকে শাওন-নিপু-রাকিব-আতিকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় লিড নেয় বাংলাদেশ। সতীর্থ ফুটবলারের হেড থেকে পাওয়া বলে প্রতিপক্ষের ডি-বক্সে দাঁড়িয়ে ডানপায়ের জোরালো শটে আফগানিস্তানের জালে বল জড়িয়ে দেন সিলেটের  সাদ উদ্দিন।

খেলার প্রথম থেকেই আফগানদের ডি-বক্সে  আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তবে, প্রতিপক্ষের সীমানায় চানালো আক্রমণ থেকে গোলের দেখা মিলছিল না নিজেদের প্রথম ম্যাচে ৪-০তে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া লাল-সবুজের জার্সিধারীদের।

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে অতিথিরা। তবে, গোলবারের আনেক উপর দিয়ে বল মাঠের বাইরে মেরে বসে আফগান ফুটবলার। রেফারির বিতর্কিত এ সিদ্ধান্তের পরও এ যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দু’টি ম্যাচেই দাপটের সঙ্গে জিতে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

টুর্নামেন্ট শুরুর আগেই ধাপে ধাপে এগুনোর প্রত্যয় ছিল কোচ এবং অধিনায়কের কন্ঠে। কথার কোনো হেরফের হয়নি। আর সেই প্রত্যয় হচ্ছে শেষ ম্যাচটি জিতে শিরোপা নিজেদের করা।


এ ক্যটাগরির আরো খবর..