× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক রংমিস্ত্রীকে ফোন দিয়ে ডেকে নিয়ে কু’পিয়ে হ’ত্যা

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
satkhira

সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামে এক রংমিস্ত্রিকে ফোন দিয়ে ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে।
নিহতের ভগ্নিপতি মোঃ মহসীন হোসেন জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে কে বা কারা সালামকে ফোন দিয়ে ডেকে নেয়। এর কিছুক্ষণ পর তারা থানাঘাটা এলাকায় সালামকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সালাম পার্শ্ববর্তী একটি বাড়িতে সাহায্য চাইলে তারা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে চুকনগর নামক স্থানে রাত ১১টার দিকে মারা যায় সে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..