× Banner
সর্বশেষ
ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক

সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় কমিউনিটি নেতৃত্বে জলবায়ু অভিযান ও টেকসই জীবিকায়ন কর্মসূচি”-এর আওতায় বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও তালাক প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ নাটক ও লোকজ সংগীতের মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর আয়োজনে এবং জার্মান সরকারের সহযোগিতায় “বিএমজেড” ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফে এর সহযোগিতায় (২৫ জানুয়ারি)শনিবার বিকালে শহরের এল্লাচর হিন্দুপাড়া গ্রামে কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরার ‘আনন্দ’ প্রজেক্ট ম্যানেজার মো: আমিরুল ইসলাম ও প্রকল্পের কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ আরো অনেকে । নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সামাজিক কুসংস্কার দূরীকরণ, নারীর অধিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়গুলো সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়।


এ ক্যটাগরির আরো খবর..