× Banner
সর্বশেষ
শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে মঙ্গলবার সকালে শহরের বিনেরপোতা টিটিসি সভা কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিসিক শিল্প নগরী উপব্যবস্থাপক গৌরব দাস,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সরকারি পরিচালক মোস্তফা জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আজিবার রহমান সহ আরো অনেকে।
বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।
আরো বলেন,জীবিকার দরকার আছে কিন্তু জীবিকার জন্য জীবন যেন মারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশ যেতে উৎসাহিত করবো কিন্তু জীবন কে বিপন্ন করে নয়। সঠিক ভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিক পথে সুস্থ ভাবে বিদেশ যেতে পারে সেদিকে খেয়াল রাখবে এবং উৎসাহীত করবো।


এ ক্যটাগরির আরো খবর..