× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচন করবেন এরশাদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।  গতকাল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে জেলা জাতীয় পার্টি এ কথা জানিয়েছে। এ উপলক্ষে এরশাদ খুব সাতক্ষীরা সফর করবেন বলেও জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে জেলার জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার তাকে টেলিফোন করে এইচ এম এরশাদের এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ  এরশাদ সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের চারটি ইউনিয়ন) আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই বার্তা সাতক্ষীরাসহ দেশবাসীকে  জানিয়ে দেয়ার কথাও জানান তিনি।  সংবাদ সম্মেলনে জাপা নেতারা বলেন, সাবেক রাষ্ট্রপতির এই ঘোষণাকে তারা সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তার ও পার্টির মর্যাদা রক্ষায় সবাই একযোগে কাজ করবেন বলেও জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাপা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সদর উপজেলা জাপা সম্পাদক আনোয়ার জাহিদ তপন, দলের যুগ্ম সম্পাদক দুররুল হুদা লালু, জেলা ছাত্র সমাজ সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলামসহ আরও অনেকে।

উল্লেখ্য, ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট আবুল হোসেন এই আসনে জয়লাভ করেন। ১৯৮৮ এর নির্বাচনে ফের জয় লাভ করেন তিনি। পরে ২০০৮ এর সংসদ নির্বাচনেও আসনটি লাভ করে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মোড়ল প্রার্থী হবেন বলে প্রচার চালাচ্ছিলেন। এরই মধ্যে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিলেন।


এ ক্যটাগরির আরো খবর..