× Banner
সর্বশেষ
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

সাত বছর বয়সি পুলিশপ্রধান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: সাত বছর বয়সি বালক কার্টার উইডমার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটি পুলিশের প্রধান হিসেবে শপথ নিয়েছে। তবে স্থায়ীভাবে তাকে নিয়োগ দেওয়া হয়নি। এক দিনের জন্য ডেট্রয়েট পুলিশের শীর্ষ পদ (চিফ ফর দ্য ডে) অলঙ্করণ করে সে।

বুধবার কার্টার উইডমারকে শপথবাক্য পাঠ করান ডেট্রয়েট পুলিশ বিভাগের প্রধান জেমস ক্রেইগ। দায়িত্ব নেওয়ার পর হেলিকপ্টারে করে সদর দফতরে যায় কার্টার। সেখানে সে পুলিশের ডগ স্কোয়াডের সঙ্গে কিছুক্ষণ সময় কাটায়।

পুলিশপ্রধানের দায়িত্ব নিয়ে একটা মহৎ কাজও করেছে কার্টার।বড় দিন উদযাপনে ডেট্রয়েট পুলিশের কে-৯ ইউনিটের জন্য  ২৫০ ডলার অনুদান দেয় এ সাময়িক পুলিশপ্রধান।

পুলিশপ্রধান হয়ে তার অনুভূতি কী? কার্টার উইডমার বলে, ‘রিয়েলি কুল।’

 উল্লেখ্য, ডেট্রয়েট পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট জন উইডমারের ছেলে কার্টার উইডমার। জন উইডমার বলেন, ‘কার্টারের হঠাৎ এ দায়িত্ব পাওয়া আমাদের জন্য চমক। এতে আমাদের পরিবারের সবাই খুব খুশি।’

তথ্যসূত্র : এপি


এ ক্যটাগরির আরো খবর..