× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
সাজেদা ও লাবু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর অতি দরিদ্র কর্মহীন চা-দোকানীদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার সকালে উপজেলার সোনাপুর  ও বল্লভদী ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলার আটটি ইউনিয়নের ১২শ চায়ের দোকানদারদের মধ্যে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষ থেকে পাওয়া ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল,লবন, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যায়ক্রমে তুলে দেয়া হবে। আমরা আজকে পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নের চা-দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। দ্রুতই অন্যান্য ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।  এছাড়া এরই মধ্যে উপজেলার ছয় হাজার মানুষের মধ্যে সরকারী ও ব্যক্তিগতভাবে খাদ্য বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সংসদ উপনেতা ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর উধৃতি দিয়ে ওয়াদুদ মাতুব্বর আরো বলেন, সালথা উপজেলায় একটি মানুষও না খেয়ে থাকবে না। আপনারা ঘরে থাকুন, কারো খাদ্য শেষ হয়ে গেলে হট লাইনে ফোন করুন, খাদ্য পৌছে যাবে আপনার বাড়ীতে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার শাহিন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা মামুন মিয়া, আওয়ামী লীগ নেতা আমিন খন্দকার, ছাত্র লীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..