× Banner
সর্বশেষ
ইরান-ইজরায়েল সংঘাতে বিপর্যস্ত ভারতের বিমান পরিষেবা, দুই দিনে ৮৫৪ ফ্লাইট বাতিল আজ ২ মার্চ সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবছর দোল পূর্ণিমার দিনে পূজা পার্বন কিংবা রং খেলা নয়, কেন জানুন নির্বাচন কমিশনের কোনো অবসর নেই – ইসি মাছউদ জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে হবে -স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্যাতন–ধর্ষণের বিচার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ খামেনির মৃত্যু – ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

ডেস্ক

সাইবার জালিয়াতি রুখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিম বাইন্ডিং

Kishori
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
সিম বাইন্ডিং

মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালু হচ্ছে ‘সিম বাইন্ডিং’ ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে বেড়ে চলা সাইবার জালিয়াতি, সিম জালিয়াতি, ভুয়ো পরিচয়ে প্রতারণা এবং অনলাইন আর্থিক জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যে মোবাইল নম্বর বা সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটি সক্রিয় না থাকলে এই অ্যাপগুলি ব্যবহার করা যাবে না। অর্থাৎ সিম নিষ্ক্রিয় বা ফোন থেকে খুলে ফেললে অ্যাপ স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে এবং পুনরায় ব্যবহার করতে হলে সেই সিম পুনরায় সংযুক্ত করে যাচাইকরণ করতে হবে।

এই সিদ্ধান্তের গত বছরের ২৮ নভেম্বর বিভিন্ন অ্যাপ নির্মাতাদের জন্য ৯০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করে, সেই সময়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। ফলে ১ মার্চ থেকেই দেশে কার্যকর হবে ‘সিম বাইন্ডিং রুলস’। টেলিকম সাইবার সিকিউরিটি (TCS) রুলস, ২০২৪ অনুযায়ী, ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে মেসেজিং অ্যাপগুলিকে সরাসরি সক্রিয় সিমের সঙ্গে যুক্ত থাকতে হবে, বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন এই নির্দেশিকায় জানানো হয় শুধু মোবাইল অ্যাপ নয়, ওয়েব ও ডেস্কটপ সংস্করণেও কড়াকড়ি বাড়ছে। WhatsApp Web বা Telegram Web প্রতি ছয় ঘণ্টা অন্তর স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যাবে। পুনরায় লগ ইন করতে হলে কিউআর কোড স্ক্যান বা ফোন-ভিত্তিক অথেনটিকেশন বাধ্যতামূলক হবে। ফলে অ্যাকাউন্ট নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যেই এই প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়সীমা আর কোনও ভাবে বাড়ানো হবে না এবং ১ মার্চ থেকেই নিয়ম কার্যকর হবে। সরকারের মতে, সিমের সঙ্গে অ্যাকাউন্ট সরাসরি যুক্ত থাকলে ব্যবহারকারীর পরিচয় যাচাই আরও নির্ভরযোগ্য হবে এবং সাইবার অপরাধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।

তবে এই নতুন নিয়ম ঘিরে কিছু চিন্তার  বিষয়ও সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত বিদেশ সফরে যান, ডুয়াল-সিম ব্যবহার করেন বা একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট চালান, তাদের জন্য কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। তবুও সরকার মনে করছে, ডিজিটাল সুরক্ষার স্বার্থে এই পরিবর্তন যথেষ্ট উপযুক্ত ও প্রয়োজনীয়। ফলে মার্চের প্রথম দিন থেকেই দেশের কোটি কোটি গ্রাহকের এই অ্যাপগুলি ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন দেখা যেতে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..