× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

পিআইডি

সাইটিস অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার -পরিবেশ উপদেষ্টা সৈয়দা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
বন্যপ্রাণী সংরক্ষণ

বাংলাদেশ বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ কনভেনশন, সাইটিস, অনুযায়ী বন্যপ্রাণী সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটি সাইটিসের অনুশাসন মেনে প্রজাতি সংরক্ষণ ও বন্যপ্রাণী বাণিজ্য রোধে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সচিবালয়ে তাঁর অফিসে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতিগুলোর সঠিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষত প্রজাতি চিহ্নিতকরণ ও সঠিক প্রক্রিয়ায় পরিচালনার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সাইটিস তালিকাভুক্ত প্রজাতির সুষ্ঠু সংরক্ষণ ও বাণিজ্যের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।

সভায় বাংলাদেশে সাইটিস বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলি নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে আইন সংশোধন, চলমান উদ্যোগগুলিকে সমর্থন এবং বাস্তবায়ন ব্যবস্থাগুলিকে আরও শক্তিশালী করার উপর জোর দেয়া হয়।

সভায় প্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী সংরক্ষণ সার্কেলের বন সংরক্ষক, বন বিভাগের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক ও মন্ত্রণালয় ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..