× Banner
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের

পিআইডি

সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা

প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়এটি একটি প্রজন্মকে সহিংসতাহতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

আজ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন। এছাড়া লার্নিং সেন্টারের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যাঅবকাঠামোগত সীমাবদ্ধতাশিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণ সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্নভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন। তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত ৩টি লার্নিং সেন্টার পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী আরো বলেনরোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদমানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবেযাতে কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।

উল্লেখ্যলার্নিং সেন্টারগুলোতে মিয়ানমার কারিকুলাম অনুসরণ করে মিয়ানমারইংলিশম্যাথজিওগ্রাফিহিস্ট্রিসায়েন্স এই ৬টি বিষয়ে গ্রেড ১২ পর্যন্ত পড়ানো হয়।

পরিদর্শনকালে ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা সরকারএডুকেশন ম্যানেজার লুইজ লিকএবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিমন্ত্রী কক্সবাজার সদরে লিডারশিপ ট্রেনিং সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত প্রকল্প ব্যবস্থাপনা এবং এডভান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..