× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

সহিংসতা বাড়ছে ইসির উদাসীনতার কারণেই

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশনের (ইসি) উদাসীনতার কারণেই পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা চালাচ্ছে।

শনিবার রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটানোর পর রাতে সংবাদ সম্মেলন করে রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী শাসক গোষ্ঠীর সন্ত্রাস ও হুঙ্কারসর্বস্ব রাজনীতির কাছে নির্বাচন কমিশনের নতি স্বীকার করার কারণেই ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনের প্রাক্কালে খুন, জখম ও সহিংসতা বিস্তার লাভ করেছে।’

বিভিন্ন পৌরসভায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ, ভোটারদের ভয়-ভীতি দেখানো, বিরোধী প্রার্থীদের মাইক ভাংচুর, প্রচারপত্র-ব্যানার-পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলার অভিযোগ করেন তিনি।

দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ভোটে কারচুপির জন্য এসব করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, সরকারি অশুভ চক্রান্তের সঙ্গে তাল মেলাতে গিয়ে কমিশন যে সংকীর্ণ মনোভঙ্গি দেখাচ্ছে, তা দেশকে আরও নানা বিভাজনের পথে নিয়ে যাবে। তখন যে সংকট সৃষ্টি হবে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে না।’।

সংবাদ সম্মেলনে বরিশালের মুলাদি, মোড়লগঞ্জ, ঝালকাঠির নলছিটি, নাটোরের সদর, শিংড়া, বড়াইগ্রাম, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন পৌরসভায় বিএনপির প্রার্থীদের প্রচারে হামলা, গাড়ি ভাংচুর এবং নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের অপদার্থতায় ও চরম উদাসীনতায় আসন্ন পৌর নির্বাচনের পরিণতি নিয়ে দেশবাসী চরম সন্দিহান হয়ে পড়েছে। প্রভাবিত প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়- এটা আজ পরিষ্কার হয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, অ্যাডভোকেট জাকির হোসেন, রাজশাহীর মোসাদ্দেক হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..