দি নিউজ ডেক্সঃ ব্রুনাইয়ের কৃষি উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করল ব্রুনাইয়ের হাই কমিশনার হাজি হারিস বিন ওথমান।
গতকাল জাতীয় সংসদ ভবনে ঢাকায় নবনিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার হাজি হারিস বিন ওথমানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাত করেন। এসে এই প্রত্যাশার কথা জানান। ব্রুনাই হাইকমিশনার বলেন, আপনারা কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন কাজেই আমাদের কৃষিখাতের বিশেষ করে হ্যাচারি (কৃত্রিম মৎস্যপোনা উৎপাদন) খাতের সম্প্রসারণে আমরা আপনার সহায়তা চাই।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্যশস্য ও সবজি উৎপাদনের সাফল্য নিয়ে ব্রুনাইয়ের সঙ্গে নিজস্ব অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তার সরকারের উদ্যোগে সারা দেশে গড়ে তোলা একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রুনাইকে খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ‘মুজিববর্ষ’ উদযাপনকালে ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষমাণ রয়েছে।
প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ব্রুনাই সফরের কথাও এ সময় স্মরণ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ও হাই কমিশনার দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়াও নবনিযুক্ত হাই কমিশনারকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ব্রুনাইয়ের হাই কমিশনার পণ্য রপ্তানির ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান ’দ্বৈতকর নীতি’ পরিহার করার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেন।
তিনি বলেন, ব্রুনাই বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে চায় এবং এ বিষয়ে ইতোমধ্যেই এফবিসিসিআই নেতাদের সঙ্গে আলাপ করে বাংলাদেশ-ব্রুনাই ব্যবসায়ী ফোরাম গঠনের প্রস্তাব করা হয়েছে। তার দেশ বাংলাদেশ থেকে মাংস আমদানি করতে ইচ্ছুক বলেও জানান হাই কমিশনার।
হাজি হারিস ওথমান বাংলাদেশের চমকপ্রদ অর্থনৈতিক সমৃদ্ধির বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের প্রশংসা করেন। জানিয়ে রাখি ব্রুনাইতে বাংলাদেশের প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন এদের বেশিরভাগই চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক।