× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সরকারের সঠিক পদক্ষেপের কারণেই করোনায় দেশ এখনো নিরাপদ -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১৭ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Health-Miniseter-Jahid-Malek.jpg

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “সরকারের সময় মতো সঠিক পদক্ষেপ গ্রহণের ফলেই করোনায় এখনো বাংলাদেশ অনেকটাই নিরাপদ রয়েছে। পাশর্^বর্তী দেশ ভারতে দিনে গড়ে প্রায় ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে এবং দৈনিক ৩ থেকে ৪ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। অথচ ভারতের এত নিকটবর্তী দেশ হয়েও আমাদের দেশে বর্তমানে সংক্রমন দিনে ৩০০ জনের কাছাকাছি নেমে গেছে। ভারতীয় নতুন ভ্যারিয়েন্ট দেশে চলে এলেও তাদেরকে সঠিকভাবে কন্ট্রাক্ট ট্রেসিং করার ফলে ভারতীয় ভ্যারিয়েন্টটি দেশে এখনো ছড়িয়ে পড়তে পারেনি। তবে, আগামী কিছুদিন আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। ঈদ শেষে মানুষ যেন আগামী কিছুদিন ঢাকায় ফিরতে না পারে সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে। পাশর্^বর্তী দেশ ভারতের কোভিড পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ভারতের সাথে সব রকম সীমান্ত বন্ধ রাখতে হবে।”

আজ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়া, চীন, ইউকেসহ বিশে^র বিভিন্ন দেশের সাথে সরকারের ফলপ্রসু আলোচনা চলছে। খুব শীঘ্রই হয়তো এ বিষয়ে সুখবর দেয়া সম্ভব হবে। ভ্যাকসিন ক্রয়ের পাশাপাশি দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে চায় সরকার, বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, “ভ্যাকসিন ক্রয়ের পাশাপাশি দেশেই ভ্যাকসিন উৎপাদন করতে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে আগ্রহী প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদন নিতে হবে। কেন্দ্রীয় ঔষধ প্রশাসন সব ধরণের উৎপাদন ক্ষমতা যাচাই-বাছাই করে কিছু নাম সুপারিশ করলে তখন সেগুলি থেকে নির্দিষ্ট করে উপযুক্ত কোন এক বা একাধিক কোম্পানীকে উৎপাদন ক্ষমতা দেয়া যেতে পারে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন কোম্পানীকে অনুমোদন দেয়া হয়নি।”

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবগণ এসময়ে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..