× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সরকারি সফরে নিজ এলাকায় আসছেন তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
নির্বাচিত হওয়ার পরপরই শপথ গ্রহণের জন্য তিনি ঢাকায় অবস্থান করছিলেন। প্রথমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি সফরে বরিশাল তথা নিজ এলাকায় সফরে আসবেন বলে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত পত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে গৌরনদীর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করবেন। রাত দশটায় ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিএনপি নেতৃবৃন্দ অভ্যর্থনা প্রদান করবেন। রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে রাত সাড়ে বারটায় বরিশাল সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় মহান শহীদ দিবস উপলক্ষ্যে বরিশাল শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। একইদিন দুপুর দুইটায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও বিকেল চারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা এগারটায় গৌরনদী অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর বারটায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..