× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

সরকারি ব্যবস্থায় হজ প্যাকেজের মূল্য ৯২ হাজার ৪৫০ টাকা কম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
হজ বাতিলের শঙ্কা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। যা গত বছরের থেকে ৯২ হাজার ৪৫০ টাকা কম।

আজ ২ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল ছয় লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

এবার গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ মূল্য ৯২ হাজার ৪৫০ টাকা কম নির্ধারণ করা হয়েছে। গত বছরের শুরুতে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফার সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।


এ ক্যটাগরির আরো খবর..