× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের প্রচেষ্টায় পর্যটন শিল্প এগিয়ে যাবে -পর্যটন প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। আজ ঢাকায় ‘৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী একথা বলেন ।

বিশ্ব পর্যটন দিবস ২০১৯ কে সামনে রেখে আয়োজিত মেলাটি ২৬,২৭ ও ২৮ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ইতোমধ্যে দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হয়েছে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীকে পর্যটন খাতে বিনিয়োগ করার জন্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধির সাথে সাথে আমাদের নাগরিকদের ভ্রমণের প্রবণতা আগের থেকে অনেক বেড়েছে। বর্তমানে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে ভ্রমণ করতে যান। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যমন্ডিত এই বাংলাদেশে এমন অনেক পর্যটন বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিমসটেক এর মহাসচিব শহিদুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত টিনা পি. সোয়েমার্নো, নেপালের রাষ্ট্রদূত ডঃ বাসুদেব মিশ্র, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভূবন চন্দ্র বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..