× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

পিআইডি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের ফলাফল

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বেতন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ -এর গত ০৫.১১.২০২৫ তারিখের জারিকৃত বিজ্ঞাপনের আলোকে ৬১ জেলায় (পার্বত্য ৩ জেলা ব্যতীত) গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যথাশীঘ্রই প্রেরণ করা হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এ ছাড়া প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..