সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ৩ পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় ১ হাজার ৪০৮ কেন্দ্রে ৯ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার বেলা ৩:০০ টা হতে ৪:৩০ টা পর্যন্ত একযোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
লিখিত পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ জেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্নফাঁসসহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।