× Banner
সর্বশেষ
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই গবাদি পশুর মৃত্যু ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকাকে ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী আদিবাসী সংক্রান্ত জাতিসংঘের স্থায়ী ফোরামের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব

পাইকগাছা খুলনা,প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় সরকারি পুকুরের মাছ মেরে নেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন

ACP
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
সরকারি পুকুরের মাছ মেরে নেওয়ার অভিযোগ

খুলনার পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের সরকারী পুকুর থেকে মাছ মেরে নেয়ার ঘটনায় বর্তমান দু মেম্বার সহ কয়েকজন দুস্কৃতিকারীদের বিরুদ্ধে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের আহম্মদ মীরের ছেলে মিজানুর রহমান টুটুল সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান,

৭ নং ওয়ার্ডের মেম্বার শেখ হারুনুর রশিদ হিরু ও সহ ওলি এর নেতৃত্বে ২০/২৫ জন লোক নিয়ে গত ২৩/৪/২২ তারিখে জেলা পরিষদের গদাইপ্রু পুকুর থেকে ৪ লক্ষাধিক টাকার মাছ মেরে নিয়েছে।আমি সহ অনেকে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি প্রদর্শন করে।

সার্বিক বিষয় গত ২৭/৪/২২ তারিখে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ ৯ টি দপ্তরে অভিযোগ দায়ের করেছি। এসব বিষয় মাছ চোরেরা আমার সহ অন্যান্যদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের জানমালের ক্ষতি করবে বলে‌ বিভিন্ন চক্রান্ত করছে।

আমরা এই মাছ চুরির সু বিচারের দাবী করে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সম্মেলন করার সময় উপস্থিত ছিলেন জবেদ আলী গাজী, শেখ আতাউর রহমান, ফজর আলী, আঃ মালেক, আমিনুল ইসলাম কাজল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..