× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সরকারি চাকরিজীবীরা জানুয়ারিতে নতুন স্কেলে বেতন পাবে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: ‘জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথগত রায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ পরিবেশন হচ্ছে। আর এ নিয়ে চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাদের আমি বলতে চাই, বিভ্রান্তির অবকাশ নাই। নতুন বেতন আদেশের গেজেট যখনই হোক জানুয়ারিতে তারা নতুন পে-স্কেলে বেতন পাবেন।’

ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো বেতনসংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘এই প্রস্তাবের সবই মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রীর অনুমোদিত, কাজেই এ নিয়ে এখন আবার কেনো প্রশ্ন তোলা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।’

একান্ত আইনি ব্যত্যয় না হলে এই বেতনসংক্রান্ত প্রস্তাব শিগগির প্রজ্ঞাপন আকারে জারি হবে বলে জানান মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..