× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

সরকারকে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না

admin
হালনাগাদ: শনিবার, ১৪ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আর মাত্র আড়াই মাস সময় আছে। এ অল্প সময়ের মাঝে আমাদের প্রস্তুতি নিতে হবে শারীরিক ও মানসিকভাবে। এবার ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেব না। বিনা চ্যালেঞ্জে সরকারকে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মওদুদ এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, এবার সরকারকে আগের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। সরকার যদি বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তাহলে সেটি প্রতিহত করা হবে। খালেদা জিয়া ও বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বিএনপিসহ সব দলের অংশগ্রহণে। খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’

সাবেক এ আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন করতে হতে হবে। ২০১৪ সালের মতো পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, আপনারা প্রস্তুতি নিন, আর যে আড়াই মাস সময় আছে তার মধ্যে নিজেদের তৈরি করতে হবে সরকারের অপশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে। আমরা সঠিক সময়ে কর্মসূচি দেওয়া। এখন কর্মসূচি দিলাম সেটি সফল না হয় তাহলে লাভ কি হবে? দেখেন না এখনো সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে। তাই সময় মতো আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সে জন্য প্রস্তুত থাকুন।

তিনি বলেন, এখন সময় এসেছে সরকারে অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার। গণপ্রতিরোধ গড়ে তুলে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। সময় মতো ডাক আসবে।


এ ক্যটাগরির আরো খবর..