× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সরকার নিয়ন্ত্রিত নির্বাচনে রেফারির ভূমিকা পালন করবে নির্বাচন কমিশন

admin
হালনাগাদ: বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ‘সরকার নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়। নিয়ন্ত্রিত নির্বাচনের প্রথম পদক্ষেপ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিরোধী দলীয় নেতা-কর্মীদের মাঠ ছাড়া করার প্রথম পদক্ষেপ শুরু হয়ে গেছে। আমরা আশা করি নির্বাচন কমিশন রেফারির ভূমিকা পালন করবে।’ বললেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুজন আয়োজিত ‘রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে কেমন জনপ্রতিনিধি পেলাম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে আজ বুধবার তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেন- ‘বর্তমান কমিশন এরই মধ্যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। পাঁচ সিটি নির্বাচন তারা সুষ্ঠু করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, নির্বাচনে যে অনিয়ম হবে না তা বলা যায় না। তার বক্তব্যেই বোঝা যায় অনিয়ম হবে এমন একটি স্ট্যান্ডার্ড সৃষ্টি হয়েছে। এ নীতি অব্যাহত থাকলে আগামী জাতীয় নির্বাচনও নিয়ন্ত্রিত হবে।’

বদিউল আলম আরও বলেন- সিটি করপোরেশন নির্বাচনে সরকার সিল মারার ক্লাসিক গেম খেলেছে। এসব করেও কোথাও কোথাও তারা পরাজিত হয়েছে৷ সিটি করপোরেশন নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচনের জলন্ত উদাহরণ।

সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার তিন সিটি করপোরেশন নির্বাচনের বিজয়ী প্রার্থীদের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন- আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে একটি জাতীয় সনদ বা সমঝোতা স্মারক করতে হবে। যেখানে নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনকালীন সময়ে কোন ধরনের পরিবেশ পরিস্থিতি থাকবে, কার কোন ধরনের ভূমিকা থাকবে এবং সনদের শর্ত ভঙ্গ করলে কী হবে তা উল্লেখ থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..