× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

সরকার টিকে আছে পুলিশ ব্যবহার করে: খালেদা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন, আওয়ামী লীগ সরকার আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য খুন-গুম-অত্যাচার- নির্যাতন চালিয়ে পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।

সোমবার রাতে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশে কৃষিখাতে দুরবস্থা চলছে দাবি করে খালেদা জিয়া বলেন, অন্য একটি দেশের স্বার্থরক্ষা ও সরকারের ভুল নীতির কারণে কৃষিনির্ভর বাংলাদেশের কৃষি এবং কৃষক এগোতে পারছে না। তারা (সরকার) কৃষকের ভালো-মন্দ নিয়ে চিন্তা করে না। তাদের ভুল নীতির কারণেই আমাদের কৃষিব্যবস্থা ভেঙে পড়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে সরকার জাতিকে বিভ্রান্ত করছে। একদিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা বলছে, অন্যদিকে বাইরে থেকে বিপুল পরিমাণ খাদ্য আমদানি করছে। কৃষি এবং খাদ্য উৎপাদন নিয়ে এরা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই।’

সত্যিকারের কৃষকদের নিয়ে কৃষক দল গঠন করার তাগিদ দিয়ে বিএনপি নেত্রী বলেন, কৃষি উপকরণের দাম বৃদ্ধি, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদ জানাতে কৃষকদের সংগঠিত করতে হবে।

কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..