× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঝিনাইদহে সম্প্রীতি একতারা উৎসব অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’’ এ শ্লোগানে ঝিনাইদহের সম্প্রীতি একতারা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হরিনাকুন্ডু উপজেলার ক্রিড়া সংস্থার মাঠে এ উৎসবের আয়োজন করে ঝিনাইদহ থিয়েটার, লালন পরিষদ ও ভোর হল সংগঠন।
অনুষ্ঠানের শুরুতে ক্রিড়া সংস্থার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একতারা মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে একতারা উৎসবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালন পরিষদ এর সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসূফ বাচ্চু ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি।

বিশেষ অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরীসাবু, মঞ্চ কুসুম শিমুল ইউসুফ , জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহীদ প্রমুখ।

পরে ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজশাহী, বাগেরহাট ও পশ্চিমবঙ্গ থেকে আসা লালন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


এ ক্যটাগরির আরো খবর..