মধুখালী প্রতিনিধিঃ মধুখালীর উপজেলার বংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক পরিচালিত উপজেলা সমবায় অফিসের অধীনে মছলন্দপুর গ্রামের হিন্দু পাড়া একটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ২০০৭ সনে দুস্থ অসহায় মহিলা ও পুরুষদের নিয়ে গঠন করা হয়। এই সমিতিতে প্রায় ৬০ জন মহিলা পুরুষ সদস্য আছে। তাদের সঞ্চয় আছে প্রায় ৬৫/৭০ হাজার টাকা।
সমিতি কালেশনের দায়িত্বে ছিলেন শ্রীমতি মন্দিরা বোস যার বাড়ী একই গ্রামে মছলন্দপুর হিন্দুপাড়া। সদস্যার বইগুলি জিম্মি করে বর্তমান তিনি মাদারীপুর লিগ্যাল এইড গ্রাম আদালতে কামারখালী ইউনিয়ন পরিষদে কোর্ট সহকারী পদে চাকুরী করেন আর এই সমিতির কার্যক্রম প্রায় দুই বছর চলার পর বন্ধ হয়ে যায়। তার নিকট অসহায় মহিলা সদস্যরা সঞ্চয় ফেরত চাইতে গেলে তিনি তাদের পাত্তা দেন না আজে বাজে কথা বলে তাড়িয়ে দেন। তখন সদস্যদের চোখের জল ফেলানো ছারা আর কোন উপায় থাকে না।
এ ব্যাপারে সদস্যগণ কামারখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানের নিকট দাবি তোলেন এবং সঞ্চয় ফেরত আদায়ের জন্য মধুখালী থানায় একটি মামলা দায়ের করবেন বলে আশা ব্যক্ত করেন।