× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মাদারীপুর প্রতিনিধি

সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সবার আগে বাংলাদেশ
সবার আগে বাংলাদেশ

আমরা বলতে চাই শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করবেন না, সত্যের সাথে থাকবেন, যেটা ভাল সেটাকে ভাল বলবেন আর যেটা খারাপ সেটাকে নিয়ে সমালোচনা অবশ্যই করবেন যেটা আমরা শুনতে বাধ্য। এজন্য যে য়েই দল করি যেভাবেই থাকি সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে। বলেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক  আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার বিকেলে ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার সংসদ সদস্যর বাসভবন হলরুমে সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে গরীব অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিতর্ক করেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালিয়েছেন সেই সকল দলও এখন  ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে।

এসময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম,ডসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান তালুকদার,ডাসার উপজেলা ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..