× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

সপ্তাহের শেষ দিনে বেড়েছে সূচক কমেছে লেনদেন

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

অর্থনৈতিক ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৭৫ লাখ টাকা কম। গতকাল বুধবার এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার মিউচুয়াল ফান্ড ও শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দর।

আজ ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৯ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার দর। এদিন সিএসইতে ৬৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেদেন হয়েছে।

আজ সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৮ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯৬ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৬ পয়েন্টে বেড়ে এক হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।


এ ক্যটাগরির আরো খবর..