× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি

সন্তানের মুখ দেখা হলো না আওয়ামী লীগ নেতা হারিছুর রহমান হারিছের

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সন্তানের মুখ দেখা হলো না

প্রথম সন্তানের মুখ দেখা হলোনা কারাগারে থাকা বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণস সম্পাদক ও সাবেক মেয়র হারিছুর রহমান হারিছের (৫৪)। তার একদিনের নবজাতক পুত্র সন্তান শুক্রবার (৪জুলাই) বেলা বারোটার দিকে ঢাকার একটি ক্লিনিকে মারা গেছে। হারিছ বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন। জনরোষের ভয়ে পরিবার থেকেও তার প্যারোলে মুক্তি চাওয়া হয়নি বলে জানা গেছে।

হারিছুর রহমান হারিছ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন বারের সাবেক পৌর মেয়র। তিনি (হারিছ) স্থানীয় সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর অন্যতম আস্থাভাজন ছিলেন।

হারিছুর রহমানের শ্বশুর মো. হেদায়েত উল্লাহ জানান, তার মেয়ে (হারিছের স্ত্রী) ডা. তাইয়েবা রহমান বৃহস্পতিবার ঢাকার একটি ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তান জন্ম দেন। ওইদিন রাতে নবজাতক শিশুটি অসুস্থ হলে তাকে আইসিউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ জুলাই) বেলা বারোটার দিকে চিকিৎসকেরা নবজাতক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। সন্তানের মৃত্যুর ঘটনায় হারিছের প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন হেদায়েত উল্লাহ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে হারিছকে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদাবাজী, হামলা ও বিস্ফোরক আইনের চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তিনি বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারগারে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..