× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

সদরপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ  র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে শনিবার (৩ আগষ্ট) রাতে ফরিদপুর জেলার সদরপুরের হাকিম মাতব্বরের হাট অটো ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল বেপারী(৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সোহেল উপজেলার চরডুবাইল গ্রামের মৃত হারুন বেপারীর ছেলে।

মাদারীপুর র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুরের হাকিম মাতব্বরের হাট অটো ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল বেপারীকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৫৫(পঞ্চান) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ সদরপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..