× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

সড়ক দুর্ঘটায় পাঁচ কিষাণী নিহত, কোটালীপাড়ার পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পাঁচ কিষাণী নিহত

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ী গ্রামে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যায় ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।
নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ(৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ(৫৩),প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫),পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ(৫০) রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়।সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়।নিহতদের মধ্যে উল্লেখিত ৫ জনই নিহত হয়েছে।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে অনেক এলাকায় যায়। গতকাল ভোরে লালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে।আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক।নিহতদের মহদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে দাহ করার কাজ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..