× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ডেস্ক

সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, প্রধান ফটকে সোয়াত মোতায়েন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
কিভাবে চলছে সচিবালয়

টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াত মোতায়েন করা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্দ্যহ রাখা হয়েছে।

আজ ২৭ মে মঙ্গলবার সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

অবশ্য গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

এমন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সচিবালয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আজ দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত হবে।

দাবি আদায়ে গতকাল টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..