× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

মাধবপুর, হবিগঞ্জ, ২৭ আষাঢ় (১১ জুলাই) :  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা আমাদের জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় সঙ্গীতের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সঙ্গীত পরিবেশিত হলে শিক্ষার্থীদের মনে দেশপ্রেম জাগ্রত হয়। এজন্য স্কুল, কলেজ, মাদ্রাসা-সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে।

আজ হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া চা বাগানে, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের স্থান পরিদর্শন পরবর্তী বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে তেলিয়াপাড়ার একটি বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এখান থেকেই মুক্তিবাহিনী গঠন, মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা ও রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব করা হয়। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাসের অতুলনীয় গৌরব-গাঁথা রয়েছে। এখানকার স্মৃতিসৌধটি যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার গৃহীত বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ১৫ হাজার টাকা করা হবে।

মন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ১৫ লাখ টাকা ব্যয়ে বাড়ি করে দেওয়া হবে। এসব বাড়ি নির্মাণে ঠিকাদারের পরিবর্তে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাকে সদস্য সচিব করে একটি বাস্তবায়ন কমিটি করে দেওয়া হবে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি তাদের একাউন্টে চলে যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফুর রহমান, অতিরিক্ত সচিব সালাউদ্দিন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাশনূভা নাসতারান, মন্ত্রণালয় ও জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, প্রকৌশলী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী এর পূর্বে মুক্তিযুদ্ধকালে শহীদ মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় ভারতীয় শহীদ মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন করেন ও স্থানীয় সুধীসমাজ এবং গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..