সকল ধর্মের জনগোষ্ঠির উৎসবের স্বাধীনতা আওয়ামীলীগ আমলেই -ইসরাফিল আলম এমপি

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের সকল ধর্মের জনগোষ্ঠির উৎসব ও পূজা পার্বনের স্বাধীনতা পেয়েছে আওয়ামীলীগ আমলেই। বললেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগাঁ-৬ এর সাংসদ  ইসরাফিল আলম।

আজ ১৩এপ্রিল ২০১৮ইং শুক্রবার সকাল ১০টায় নওগাঁ জেলার রানীনগর মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে রানীনগর উপজেলা পুজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন’২০১৮ইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জননেতা সাংসদ ইসরাফিল আলম আরও বলেন, বিগত সরকারের আমলে জমি, ঘর-বাড়ী দখল করার অপচেষ্টায় ভীত সন্ত্রস্ত ছিলেন হিন্দুজনগোষ্ঠি তাই স্বাধীনভাবে পূজা পার্বন করার সাহসই ছিলো না তাদের। রাণীনগর ও আত্রাই দুই থানা মিলে মাত্র কয়েকটা বিশেষ পূজা অনুষ্ঠিত হতো আর এখন সকল হিন্দু ও অন্যান্য ধর্মালম্বীরা স্বাধীনভাবে খুব উৎসাহমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বারো মাসে তেরপার্বণের সকল উৎসব শতাধিক পূজা মন্ডবে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শ্রী চন্দন কুমার মহন্তকে সভাপতি ও শ্রী অমল কৃষ্ণ সরকারকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রানীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি এ্যাডঃ পীযুষ কুমার সরকার।

উক্ত দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা পুজা উদ্‌যাপন পরিষদের সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল এবং বিশেষ বক্তা ছিলেন নওগাঁ জেলা পুজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক পিযুষ কান্তি সরকার ও রানীনগর উপজেলা পুজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা বাবু কিশোর কুমার বোস।

উদ্বোধন করেন নওগাঁ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা। সভাপতিত্ব করেন রানীনগর উপজেলা, পুজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী সুভাস চন্দ্র সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি বৈদ্যনাথ কর্মকার, আত্রাই উপজেলা কমিটির সভাপতি মধুসুদন প্রামানিক, কিশোর কুমার বোস, পুলক কুমার সরকার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।