× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

পাপুল কুয়েতের নাগরিকত্ব নিলে সংসদ সদস্য পদ বাতিল হবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন পাপুল যদি সেই দেশের নাগরিকত্ব নিয়ে থাকে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে কুয়েতে মানব পাচারের অভিযোগে আটক সংসদ সদস্য পাপুলের নাম উল্লেখ না করে বলেন, ‘সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য আমাদের কাছে নমিনেশন চেয়েছিলো। আমি কিন্তু দেইনি। সে কুয়েতের নাগরিক কিনা আমরা সেটা কুয়েতের সঙ্গে কথা বলছি। যদি তাই হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে। কারণ যেটা আইনে আছে সেই আইন মেনেই সব হবে। তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি।’

পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। সাধারণ শ্রমিক হিসাবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন পাপুল।

২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। শুধু তাই নয়, নিজের স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করে আনেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..