× Banner
সর্বশেষ
গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার

বিগত ১০ বছরে সংবাদপত্রের চিত্র বদলে গেছে -তথ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিগত ১০ বছরে সংবাদপত্রের চিত্র বদলে গেছে। আজকে মিডিয়া বলতে শুধু খবরের কাগজকে বুঝায় না। এখন এতে খবরের কাগজ, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টাল অন্তর্ভুক্ত হয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড. হাছান মাহমুদ বলেন, দেশে মিডিয়ার ব্যাপক বিকাশের কারণে মিডিয়ায় অনেক নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে। যে কোন মিডিয়ায় যে কোন ধরণের ভুয়া নিউজ প্রচার হলে তা অনেক ক্ষেত্রেই সমাজের পাশাপাশি রাষ্ট্রের জন্যও ক্ষতিকর হয়ে ওঠে।

অনেকে সামাজিক মাধ্যমকে গণমাধ্যম হিসেবে বিবেচনা করেন। তবে, এটি একটি অসম্পাদিত প্লাটফরম, গণমাধ্যম নয় উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু বেনামি অনলাইন পোর্টালের কার্ড নিয়ে যারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়, তারা আসলে সাংবাদিক নয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মিডিয়ায় শৃংঙ্খলা ফিরিয়ে আনতে এবং দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা তৈরির জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, মিডিয়া এখন চূড়ান্ত স্বাধীনতা ভোগ করছে। তবে, এটি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অপরের স্বাধীনতা খর্ব না করে। প্রেস কাউন্সিল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ পাস করেছেন এবং পরে দেশের মিডিয়ার বিকাশের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..