× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অপপ্রচার-চক্রান্ত চালাচ্ছে ভারত -ফখরুল

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই

বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। সীমান্তের ওপারে ফ্যাসিস্টরা প্রতিনিয়ত চক্রান্ত করছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, মৃত্যুর আগে শেষ আশা ছিল, স্বৈরাচার সরকারের পতন দেখে যাওয়ার। সেটা হয়েছে। কিন্তু আমরা এখনো ক্রান্তি পার হইনি। ধাপ পেরিয়েছি।

তিনি বলেন, ‘দেশে অভ্যুত্থান হলেও দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সীমান্তের ওপারের বসে দোসররা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ আমরা কখনো দেখতে চাইনি।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে আবারও যেন অন্ধকারে দিকে ঠেলে দিতে না পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..