× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কোরবানির ষাঁড়ের পেটে বাছুর

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
ষাঁড়ের পেটে বাছুর

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অবিশ্বাস্য হলে সত্য ৷ ঠাকুরগাঁওয়ে কোরবানি দেয়া ষাঁড়ের পেটে বাচ্চা পাওয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতবাক স্থানীয়রা।
শনিবার (০১ আগস্ট) জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় আড়িয়া (ষাঁড়টি) কোরবানি দেয়ার পর পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়। আশপাশের লোকজন ভিড় জমায় ওই বাড়িতে।
মোজাম্মেল হক জানায়, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে তেষট্টি (৬৩০০০) হাজার টাকা মূল্যে কোরবানির জন্য ষাঁড়টি ক্রয় করি। আজ সকালে ষাঁড়টি জবাই করি। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে।
তিনি আরো বলেন, আসলে এ ধরনের ঘটনা কখনো শোনা যায়নি। ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।
স্থানীয়রা জানায়, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। আর এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় জমায় মোজাম্মেল হকের বাসায়।


এ ক্যটাগরির আরো খবর..