× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালী ও নীলা কীর্ত্তন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

দুলাল, ষ্টাফ রিপোর্টার ঃ মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন নয়াবাড়ী বাজারে শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালী ও নীলা কীর্ত্তন এর আয়োজন করা হয়েছে।

আগামী ৭ই পৌষ (২৩ ডিসেম্বর, ২০১৬ ইং) তারিখ রোজ শুক্রবার সকাল হতেই শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালী ও নীলা কীর্ত্তন ও শ্রীমদ্ভগবদ গীতা পাঠ শুরু হবে। ৮ ও ৯ পৌষ, ১৪২৩ বাং (২৪ ও ২৫ ডিসেম্বর, ২০১৬ ইং) রোজ শনিবার ও রবিবার পর্যন্ত ষোল প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ১০ পৌষ ১৪২৩ বাং (২৬ ডিসেম্বর, ২০১৬ ইং) রোজ সোমবার সমাপ্ত।

উল্লেখিত শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানটিতে সকলকে অংশগ্রহণ ও শুভ পদার্পণ করতে এবং সকলকে আন্তরিক সহযোগীতার জন্য সবিনয় নিবেদন জানিয়েছেন উক্ত যজ্ঞানুষ্ঠানের পরিচালনা কমিটি।

উল্লেখিত শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানটি পরিচালনা করবেন সুশান্ত সাহা (অতিরিক্ত সচিব, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ), সাংবাদিক দুলাল পাল, অজিত কুন্ডু (ঢাকা), সুভাষ সাহা, সুদেব চৌধুরী ভানু (গাইবান্ধা), লিটন সাহা (কর পরিদর্শক, কর অঞ্চল, ঢাকা-৪), সুবোধ শীল (কাতার প্রবাসী), ডাঃ প্রভাত কুমার পোদ্দার (সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শ্রী গৌরাঙ্গ বণিক (সিলেট), শ্রী তাপস সাহা (ঢাকা), হারু বণিক (সিলেট), সমীর বণিক (ঢাকা), চন্দন দত্ত (কামারখালী), পলাশ সাহা (মানিকগঞ্জ)।


এ ক্যটাগরির আরো খবর..